সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সমাজসেবা অধিদপ্তর (DSS) বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, যা সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম পরিচালনা করে।
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অফিস সহায়ক, সমাজকর্মী, কারিগরি প্রশিক্ষকসহ ৭টি পদে মোট ১,৪৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন Teletalk প্রিপেইড সিমের মাধ্যমে করতে হবে এবং আবেদন ফি পদভেদে ৫৬–১১২ টাকা।
আবেদনের সময়সীমা শেষ
আবেদনের যোগ্যতা
এই পদে আবেদনের জন্য নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
• নিয়োগের জন্য আবেদনকারীর বয়স ০১-০৬-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বয়সের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য বিভিন্ন পদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য (পদের বিবরণী অনুযায়ী ৩৫ বা ৪০ বছর পর্যন্ত)।
• পদভেদে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা ভিন্ন। নূন্যতম অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পর্যন্ত বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কিছু কারিগরি ও বিশেষায়িত পদে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা বাস্তব কর্ম অভিজ্ঞতা প্রয়োজন হতে পারে। পদ অনুযায়ী বিস্তারিত যোগ্যতা ও শূন্যপদের সংখ্যা নিচের অংশে দেওয়া হয়েছে।
পদ ও শূন্যপদ
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিচের পদগুলোতে মোট ১,৪৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।