প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রত্নতত্ত্ব অধিদপ্তর (DOA) বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠান, যা দেশের পুরাকীর্তি ও প্রত্নস্থান সংরক্ষণ ও গবেষণার দায়িত্ব পালন করে।
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে লাইব্রেরিয়ান, হিসাব সহকারী, সার্ভেয়ার, জাদুঘর পরিচারকসহ বিভিন্ন পদে মোট ৪২ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আবেদন Teletalk প্রিপেইড সিমের মাধ্যমে করতে হবে এবং আবেদন ফি পদভেদে ৫৬–১১২ টাকা।
আবেদনের সময়সীমা শেষ
আবেদনের যোগ্যতা
এই পদে আবেদনের জন্য নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
• ০১-০৭-২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। নেশ প্রহরী পদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বয়সসীমা ৪৫ বছর।
• সরকারি, আধা-সরকারি, কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র/ছাড়পত্র দাখিল করতে হবে।
• পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজনীয়তা ভিন্ন। নূন্যতম অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে স্নাতক ডিগ্রী পর্যন্ত বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
পদ ও শূন্যপদ
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিচের পদগুলোতে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে।