ব্যাংকার্স সিলেকশন কমিটি অফিসার (জেনারেল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ব্যাংকার্স সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট (BSCS) বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত একটি কেন্দ্রীয় নিয়োগ সংস্থা, যা একযোগে একাধিক সরকারি ও বিশেষায়িত ব্যাংকের জন্য কর্মকর্তা নিয়োগ পরিচালনা করে।
এই বিজ্ঞপ্তির মাধ্যমে ৯টি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে মোট ৭২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে।
আবেদনের সময়সীমা শেষ
আবেদনের যোগ্যতা
এই পদে আবেদনের জন্য নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
- •০১/০৪/২০২৬ তারিখে সকল প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
- •স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রি থাকতে হবে।
- •মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে নূন্যতম ০১(এক)টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
গ্রেডিং পদ্ধতিতে বিভাগ নির্ধারণ:
— SSC/HSC বা সমমান পরীক্ষায় GPA ৩.০০ বা তদূর্ধ্ব = প্রথম বিভাগ; GPA ২.০০ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম = দ্বিতীয় বিভাগ।
— স্নাতক পর্যায়ে ৪.০০ পয়েন্ট স্কেলে CGPA ৩.০০ বা তদূর্ধ্ব = প্রথম বিভাগ; CGPA ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম = দ্বিতীয় বিভাগ।
পদ ও শূন্যপদ
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিচের পদগুলোতে মোট ৭২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।