ব্যাংকার্স সিলেকশন কমিটি অফিসার (ক্যাশ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ব্যাংকার্স সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট (BSCS)-এর আওতায় ৬টি সরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ক্যাশ অফিসাররা ব্যাংকের দৈনন্দিন আর্থিক লেনদেন ও ক্যাশ ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেন।
এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১,৩৩৫ জন অফিসার (ক্যাশ) নিয়োগ দেওয়া হবে। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে।
আবেদনের সময়সীমা শেষ
আবেদনের যোগ্যতা
এই পদে আবেদনের জন্য নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
- •০১/০৪/২০২৬ তারিখে সকল প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
- •স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রি থাকতে হবে।
- •মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে নূন্যতম ০১(এক)টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
গ্রেডিং পদ্ধতিতে বিভাগ নির্ধারণ:
— SSC/HSC বা সমমান পরীক্ষায় GPA ৩.০০ বা তদূর্ধ্ব = প্রথম বিভাগ; GPA ২.০০ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম = দ্বিতীয় বিভাগ।
— স্নাতক পর্যায়ে ৪.০০ পয়েন্ট স্কেলে CGPA ৩.০০ বা তদূর্ধ্ব = প্রথম বিভাগ; CGPA ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম = দ্বিতীয় বিভাগ।
পদ ও শূন্যপদ
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিচের পদগুলোতে মোট ১,৩৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে।