৩০১ পদে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) কৃষি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি অগ্রণী সরকারি কৃষি গবেষণা প্রতিষ্ঠান, যা দেশের কৃষি খাতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে গ্রন্থাগারিক, উপ-সহকারী প্রকৌশলী, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, গাড়িচালক, নিরাপত্তা প্রহরীসহ ৩০১টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন Teletalk (bari.teletalk.com.bd)-এর মাধ্যমে করতে হবে এবং আবেদন ফি পদভেদে ৫৬–২২৩ টাকা।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের স্মারক নং-১২.২১.০০০০.০০০.০০৫.১১.০০০৪.২৫.৩৪৪৭; তারিখ: ১১-০৩-২০২৬খ্রি. মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। উক্ত আবেদনের প্রেক্ষিতে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
এই পদে আবেদনের জন্য নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
- নিয়োগের জন্য আবেদনকারীর বয়স ০১-০৯-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- পদভেদে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা ভিন্ন। নূন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস থেকে শুরু করে স্নাতক (সম্মান) ডিগ্রি পর্যন্ত বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
- গ্রন্থাগারিক পদে স্নাতক ডিগ্রি, উপ-সহকারী প্রকৌশলী/এস্টিমেটর/ফোরম্যান পদে ডিপ্লোমা, এবং কিছু কারিগরি ও চালক পদে (ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, ট্রাক্টর ড্রাইভার) সংশ্লিষ্ট ট্রেড কোর্স, ড্রাইভিং লাইসেন্স বা কর্ম অভিজ্ঞতা প্রয়োজন। পদ অনুযায়ী বিস্তারিত যোগ্যতা ও শূন্যপদের সংখ্যা নিচের অংশে দেওয়া হয়েছে।
পদ ও শূন্যপদ
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিচের পদগুলোতে মোট ৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।