Bangladesh Bar Council Advocate Enrollment 2026

100 Questions100 Marks
Bangladesh Bar Council Advocate Enrollment 2026

Filters

প্রশ্ন .
নাবালক শরিকের অংশসহ বাটোয়ারা মামলায় আদালতে The Code of Civil Procedure, 1908 এর আদেশ ২৩ বিধি ৩ অনুযায়ী আপোশনামা দাখিল করা হয়। এক্ষেত্রে —
নাবালকের অভিভাবক আদালতের অনুমতি ছাড়াই আপোশনামায় স্বাক্ষর করতে পারবে
নাবালকের অভিভাবক আদালতের অনুমতি ছাড়া আপোশনামায় স্বাক্ষর করতে পারবে না
আপোশনামায় নাবালক পক্ষভুক্ত হতে পারবে না
আপোশনামায় নাবালকের অভিভাবকের স্বাক্ষর লাগবে না
প্রশ্ন .
দেওয়ানি মামলার ভুল প্রতিকার চাওয়া বাদী অন্য প্রতিকার পেতে পারে মর্মে প্রমাণিত হলে, আদালত —
মামলা খারিজ করতে পারে
শুধুমাত্র দাবিকৃত প্রতিকারই দিতে পারে
প্রকৃত প্রতিকার প্রদান করতে পারে
বাদীকে নতুন মামলা করার বাধা করতে পারে
প্রশ্ন .
Ex parte ডিক্রি বাতিলের আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি?
মামলার বিষয়বস্তুর মূল্যমান
বিবাদীর মামলার merit
বাদীর দাখিলকৃত কাগজপত্র যথাযথ কিনা
বিবাদীর অনুপস্থিতির যথার্থ কারণ ছিল কিনা
প্রশ্ন .
রিসিভার নিয়োগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি?
বিষয়টি ন্যায়সঙ্গত এবং পক্ষদের জন্য সুবিধাজনক কি না
মামলার বাদীর স্বার্থ সংরক্ষণ
মামলার দ্রুত নিষ্পত্তি
উপরের কোনটিই নয়
প্রশ্ন .
দেওয়ানি আদালতের অন্তর্নিহিত ক্ষমতার মূল উদ্দেশ্য —
মামলার জট নিরসন
ন্যায়বিচার নিশ্চিত করা এবং আদালতের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করা
পক্ষদের মামলা করতে নিরুৎসাহিত করা
ক্ষতিপূরণ নিশ্চিত করা
প্রশ্ন .
একটি দখল পুনরুদ্ধারের মামলায় রায় ঘোষণার তারিখে এক নম্বর বাদী মৃত্যুবরণ করে। এই পরিস্থিতিতে কোনটি সঠিক?
মৃত বাদীর ওয়ারিশদের কায়মোকাম করতে হবে
মৃত ব্যক্তির বিরুদ্ধে কোন রায় দেওয়া যাবে না
কোন কায়মোকাম ছাড়াই রায় ঘোষণা করা যাবে যেন ১ নম্বর বাদী মৃত্যুবরণের পূর্বেই রায় ঘোষণা করা হচ্ছে
১ নম্বর বাদীর ক্ষেত্রে মামলাটি abate হয়ে যাবে
প্রশ্ন .
নিচের কোন আদেশটি ডিক্রি হিসেবে গণ্য হবে?
আরজি ফেরতের আদেশ
আরজি সংশোধনের আদেশ
অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ
আরজি খারিজের আদেশ
প্রশ্ন .
The Code of Civil Procedure, 1908 এর ১৫২ ধারা অনুযায়ী সংশোধন করা যায় —
শুধুমাত্র রায়
আরজি ও জবাব
রায়, ডিক্রি ও আদেশ
উপরের কোনটিই নয়
প্রশ্ন .
বিচারাধীন মামলার নালিশি ভূমি বিবাদী তৃতীয় ব্যক্তির নিকট হস্তান্তর করার পর বাদী ডিক্রি লাভ করলে উক্ত তৃতীয় ব্যক্তির অবস্থান কী হবে?
তিনি সম্পূর্ণভাকে ডিক্রির বাইরে থাকবেন
তিনি ডিক্রির অধীনে থাকবেন
তিনি ডিক্রি চ্যালেঞ্জ করতে পারবেন না
ডিক্রি তাঁর বিরুদ্ধে কার্যকর হবে না
প্রশ্ন ১০.
দেওয়ানি মামলার একজন বিবাদী যিনি একটি ফৌজদারি মামলায় কারাবন্দি আছেন, তাঁর উপর সমন জারির উপায় কী?
বিবাদীর স্থায়ী ঠিকানায় জারির মাধ্যমে
বিবাদীর আইনগত প্রতিনিধির মাধ্যমে
সংশ্লিষ্ট কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে
কারাবন্দির উপর দেওয়ানি মোকদ্দমার সমন জারির কোন সুযোগ নেই
প্রশ্ন ১১.
কোন পক্ষের উপস্থিতি ছাড়া আদালত কোনো কার্যকর ডিক্রি প্রদান করতে পারে না?
আনুষ্ঠানিক পক্ষ
আবশ্যক পক্ষ
তৃতীয় পক্ষ
মোকাবিলা বিবাদী
প্রশ্ন ১২.
কোন ডিক্রির বিরুদ্ধে আপীল চলেনা?
একতরফা ডিক্রি
দোতরফা ডিক্রি
আরজি খারিজের ডিক্রি
সোলে ডিক্রি
প্রশ্ন ১৩.
The Code of Civil Procedure, 1908 এর ২৪ ধারায় মোকদ্দমা স্থানান্তরের সাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে —
শুধুমাত্র জেলা জজ আদালতকে
শুধুমাত্র হাইকোর্ট বিভাগকে
দায়রা আদালতকে
জেলা জজ ও হাইকোর্ট বিভাগকে
প্রশ্ন ১৪.
The Code of Civil Procedure, 1908 এর আদেশ ১৮ বিধি ৪ক অনুসারে সাক্ষীর জবানবন্দি কীভাবে গ্রহণ করা যাবে?
মৌখিকভাবে
লিখিতভাবে
হলফনামার মাধ্যমে
উপরের কোনটিই নয়
প্রশ্ন ১৫.
The Code of Civil Procedure, 1908 এর আদেশ ৭ বিধি ৩ অনুযায়ী আরজিতে —
নালিশি সম্পত্তির বর্ণনা দিতে হবে
নালিশি সম্পত্তির চতুর্সীমার বর্ণনা দিতে হবে
নালিশি সম্পত্তি সংক্রান্ত সেটেলমেন্ট জরিপের রেকর্ডের নম্বর উল্লেখ করতে হবে
উপরের সবগুলো
প্রশ্ন ১৬.
দেওয়ানি মামলা চলমান অবস্থায় বিবাদী নালিশি সম্পত্তি হস্তান্তরের উদ্যোগ নিলে বাদীর কী করণীয়?
কিছুই করণীয় নেই
হস্তান্তরের নিষেধাজ্ঞার জন্য পৃথক মামলা দায়ের করতে পারে
রায় ঘোষণার পূর্বে সম্পত্তি ক্রোক করার দরখাস্ত করতে পারে
সংশ্লিষ্ট থানার শরণাপন্ন হতে পারে
প্রশ্ন ১৭.
Constructive res judicata প্রযোজ্য হবে যখন —
একই সাক্ষী দুই মামলায় সাক্ষ্য দেয়
নতুন প্রমাণ পাওয়া যায়
পূর্বের ডিক্রি আপীলে বহাল থাকে
পূর্বের মামলায় উত্থাপন করা উচিত ছিল কিন্তু করা হয়নি এমন বিষয় পরে উত্থাপন করা হয়
প্রশ্ন ১৮.
বিবাদী সমন গ্রহণে অস্বীকৃতি জানালে সমনটি কী হিসেবে গণ্য হবে?
যথাযথভাবে জারি হয়েছে
বাতিল
যথাযথভাবে জারি হয়নি
স্থগিত
প্রশ্ন ১৯.
The Code of Civil Procedure, 1908 অনুযায়ী pleadings এ কী থাকবে?
ঘটনার বর্ণনা
সাক্ষীদের তালিকা
কেবল যুক্তিতর্ক
কেবল আইনের বিশ্লেষণ
প্রশ্ন ২০.
The Code of Civil Procedure, 1908 এর আদেশ ২১ বিধি ৩০ অনুসারে কারাদণ্ড দেওয়া হয় মূলত —
ডিক্রির অর্থ পরিশোধ না করার কারণে দায়ীককে শাস্তি প্রদানের জন্য
দায়ীককে ডিক্রির অর্থ পরিশোধে বাধ্য করার জন্য
দায়িকের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য
উপরের কোনটিই নয়
প্রশ্ন ২১.
The Specific Relief Act, 1877 এর ১১ ধারায় আদেশ প্রদান করা যায় যদি —
বিবাদী যখন বাদীর ট্রাস্টি হিসেবে সম্পত্তির দখলে থাকে
আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়
ক্ষতি নির্ধারণ করা কষ্টসাধ্য হয়
উপরের সবগুলো
প্রশ্ন ২২.
The Specific Relief Act, 1877 এর ৯ ধারার মামলার ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি কী করতে পারেন?
আপীল
রিভিশন
রিভিউ
রিট পিটিশন
প্রশ্ন ২৩.
The Specific Relief Act, 1877 এর ৬ ধারায় সংজ্ঞায়িত হয়েছে —
Preventive relief
Consequential relief
Perpetual relief
Specific performance
প্রশ্ন ২৪.
কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায়?
ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভরশীল চুক্তি
অস্পষ্ট শর্তযুক্ত চুক্তি
যে চুক্তি ভঙ্গে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার নয়
যে চুক্তি পালন না করলে আর্থিক ক্ষতিপূরণই পর্যাপ্ত
প্রশ্ন ২৫.
রেজিস্ট্রিকৃত দলিল বাতিলের ডিক্রির অনুলিপি আদালত কর্তৃক ...... অফিসে প্রেরণের আদেশ দিতে হয়।
এসি (ল্যান্ড)
সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার
সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার
ইউএনও
প্রশ্ন ২৬.
কোন ক্ষেত্রে চুক্তি রদ করার মোকদ্দমা দায়ের করা যায়?
উভয় পক্ষের সম্মতিতে
যে ক্ষেত্রে চুক্তিটি বাদী কর্তৃক বাতিলযোগ্য
চুক্তি সম্পাদনের পর বাদী মত পরিবর্তন করলে
বাদী চুক্তির শর্ত পরিবর্তন করতে ইচ্ছুক হলে
প্রশ্ন ২৭.
চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মামলা খারিজ হলে বাদী —
ক্ষতিপূরণের মামলা করতে পারবে
ক্ষতিপূরণের মামলা করতে পারবে না
ডিক্রি জারির মামলা দায়ের করবে
উপরের কোনটিই নয়
প্রশ্ন ২৮.
দলিল সংশোধন করার ক্ষেত্রে কার অধিকার খর্ব করা যাবে না?
জেনে শুনে অধিকার অর্জনকারী তৃতীয় ব্যক্তি
মূল মালিক যিনি সরল বিশ্বাসে কাজ করেছেন
সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জনকারী তৃতীয় ব্যক্তি
বিনামূল্যে অধিকার অর্জনকারী তৃতীয় ব্যক্তি
প্রশ্ন ২৯.
The Specific Relief Act, 1877 এর ৫৬ ধারা অনুযায়ী কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না?
যেখানে মামলার বিষয়বস্তুতে আবেদনকারীর কোন ব্যক্তিগত স্বার্থ নেই
যেখানে বিবাদী বাদীর জন্য সম্পত্তির ট্রাস্টি
যেখানে ক্ষতি বা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোন মানদণ্ড নেই
যে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হবে না
প্রশ্ন ৩০.
The Specific Relief Act, 1877 এর ৯ ধারার প্রধান উদ্দেশ্য কী?
জমির সীমানা নির্ধারণ
আইন নিজের হাতে তুলে নেওয়াকে নিরুৎসাহিত করা
বাদীকে তার জমির দখল ফিরিয়ে দেওয়া
জমির মালিকানা নিশ্চিত হওয়া
প্রশ্ন ৩১.
The Code of Criminal Procedure, 1898 এর ১৪৫ ধারার বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেন —
সম্পত্তিটির কে প্রকৃত মালিক
সম্পত্তিটি কার নামে রেজিস্ট্রি করা
আদেশ জারির সময় কে দখলে ছিল
সম্পত্তিটির মালিকানা কীভাবে হস্তান্তরিত হয়েছে
প্রশ্ন ৩২.
The Code of Criminal Procedure, 1898 এর ১৪৪ ধারায় প্রদত্ত আদেশ সাধারণত সর্বোচ্চ ...... বলবং থাকবে।
এক মাস
দুই মাস
তিন মাস
এক বছর
প্রশ্ন ৩৩.
নিচের কোন উক্তিটি সঠিক নয়?
অনধিক ২ বছর কারাদণ্ড রয়েছে এরূপ সব অপরাধ অআমলযোগ্য
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা The Code of Criminal Procedure, 1898 এর ৪৯৭ ধারায় আসামীকে জামিন দিতে পারে
আমলযোগ্য অপরাধের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট complaint করা যায়
একাধিক জেলা নিয়ে একটি সেশনস ডিভিশন গঠন করা যায়
প্রশ্ন ৩৪.
সাক্ষীর ১৬১ ধারার জবানবন্দি ব্যবহার করা যেতে পারে —
উক্ত সাক্ষীর বক্তব্যের বৈপরীত্য দেখানোর জন্য
আসামীর অপরাধের চূড়ান্ত প্রমাণ হিসেবে
সাক্ষীর সাক্ষ্যের সমর্থন হিসেবে
আসামীর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করতে
প্রশ্ন ৩৫.
বিচারিক আদালত কারাদণ্ডাদেশ দেওয়ার পরেও আসামীকে ক্ষেত্রবিশেষে জামিন দিতে পারে, যদি কারাদণ্ডাদেশ অনধিক ...... বছরের হয়।
প্রশ্ন ৩৬.
অভিযোগ গঠনের শুনানির সময় কোনটি বিবেচনায় নেওয়া যায় না?
তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত জবানবন্দি
প্রাথমিক তথ্য বিবরণী
মেডিকেল সার্টিফিকেট
আসামীর দাখিলকৃত দলিলাদি
প্রশ্ন ৩৭.
The Code of Criminal Procedure, 1898 এর ১৬৭ক ধারায় কী সম্পর্কে বলা হয়েছে?
Shown arrest
নারাজি
সাক্ষীর জবানবন্দি
Affidavit
প্রশ্ন ৩৮.
কোন বক্তব্যটি সঠিক নয়?
পুলিশ ডায়েরিতে তদন্তকালীন প্রতিদিনের অগ্রগতি লিপিবদ্ধ করতে হবে
আসামী পুলিশ ডায়েরি দেখতে পারবে
পুলিশ ডায়েরির তথ্যের ভিত্তিতে আসামীকে শাস্তি দেওয়া যাবে না
গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রেরণের সময় ম্যাজিস্ট্রেটের নিকট পুলিশ ডায়েরির অনুলিপি দিতে হবে
প্রশ্ন ৩৯.
একটি ফৌজদারি মামলার proceedings কখন শুরু হয়?
প্রাথমিক তথ্য বিবরণী নথিভুক্ত হলে
আসামীর বিরুদ্ধে process ইস্যু হলে
আসামীর বিরুদ্ধে charge গঠন হলে
আসামী গ্রেফতার হলে
প্রশ্ন ৪০.
The Code of Criminal Procedure, 1898 এ ব্যবহৃত কিন্তু সংজ্ঞায়িত নয় এমন শব্দের ক্ষেত্রে ...... এর সংজ্ঞা অনুসৃত হবে।
The Evidence Act, 1872
The Penal Code, 1860
The Code of Civil Procedure, 1908
The Special Powers Act, 1974
প্রশ্ন ৪১.
সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ কত সময়ের কারাদণ্ড দেওয়া যায়?
ছয় মাস
এক বছর
দুই বছর
তিন বছর
প্রশ্ন ৪২.
The Code of Criminal Procedure, 1898 এর ৪০৩ ধারায় কোন নীতি স্বীকৃত হয়েছে?
Benefit of doubt
Rule against double jeopardy
Absolute criminal responsibility
Rule against post-facto legislation
প্রশ্ন ৪৩.
ফৌজদারি আপীল শুনানির সময় আপীলকারীর আইনজীবী অনুপস্থিত থাকলে —
অনুপস্থিতির কারণে আপীল খারিজ হবে
আপীলটি গুণবিচারে (on merit) নিষ্পত্তি করতে হবে
আপীলকারীকে নোটিশ দিতে হবে
আপীলকারীকে আইনি সহায়তা দিতে হবে
প্রশ্ন ৪৪.
ফৌজদারি মামলায় আসামী কোন পর্যায়ে অব্যাহতির আবেদন করতে পারে?
অপরাধ আমলে নেওয়ার তারিখে
Charge শুনানির সময়ে
Charge গঠনের পরে
সাক্ষ্যগ্রহণ শেষে
প্রশ্ন ৪৫.
The Code of Criminal Procedure, 1898 এর ১৭৩(৩) ধারা অনুসারে পুলিশ রিপোর্ট দাখিলের পরেও কী হতে পারে?
পুনস্তদন্ত
অধিকতর তদন্ত
পুনস্তদন্ত ও অধিকতর তদন্ত
পুনস্তদন্ত বা অধিকতর তদন্ত
প্রশ্ন ৪৬.
খালাসের আদেশের বিরুদ্ধে সরকার আপীল না করলে এজাহারকারী ঐ আদেশের বিরুদ্ধে ...... করতে পারবে।
আপীল
রিভিশন
রিট পিটিশন
নালিশ
প্রশ্ন ৪৭.
একটি ফৌজদারি মামলা বিচারের সর্বশেষ কোন পর্যায়ে অভিযোগ সংশোধন করা যায়?
সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার আগে
৩৪২ ধারায় আসামীর জবানবন্দি গ্রহণের আগে
রায় ঘোষণার পূর্ব পর্যন্ত
যুক্তিতর্কের পূর্ব পর্যন্ত
প্রশ্ন ৪৮.
কোন জাল দলিল আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপিত হলে উক্ত জালিয়াতির বিরুদ্ধে কে নালিশ দায়ের করতে পারেন?
মামলার যে কোন পক্ষ
সংশ্লিষ্ট আদালত
সংশ্লিষ্ট আদালতের ঊর্ধ্বতন আদালত
সংশ্লিষ্ট আদালত বা তার ঊর্ধ্বতন আদালত
প্রশ্ন ৪৯.
নিচের কোন উক্তিটি সঠিক?
Complaint অবশ্যই লিখিত হতে হবে
The Code of Criminal Procedure, 1898 এর ২০০ ধারা অনুসারে অবশ্যই উপস্থিত সাক্ষীদের শপথপূর্বক পরীক্ষা করতে হবে
Memorandum of arrest তৈরির সময় অন্তত দুইজন সাক্ষী থাকতে হবে
একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট The Penal Code, 1860 এর ৩০২ ধারায় দণ্ডনীয় খুনের মামলা আমলে নিতে পারেন
প্রশ্ন ৫০.
একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামীকে The Penal Code, 1860 এর ১২৪ক ধারায় দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেন। এই কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপীল করতে হবে —
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর
দায়রা জজ বরাবর
যুগ্ম দায়রা জজ বরাবর
হাইকোর্ট বিভাগে
প্রশ্ন ৫১.
ক এর বিরুদ্ধে ১০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ডের আদেশ হয়। ১৫ দিন কারাদণ্ড ভোগের পর ক ৫০০ টাকা পরিশোধ করে। এক্ষেত্রে পরবর্তী ফলাফল কী হবে?
ক কারামুক্ত হবে এবং তাকে আর অর্থদণ্ড পরিশোধ করতে হবে না
ক কারামুক্ত হবে, তবে তাকে আরও ৫০০ টাকা পরিশোধ করতে হবে
আরও ৫০০ টাকা পরিশোধ না করলে ক ৩০ দিনের আগে কারামুক্ত হবে না
উপরের কোনটিই নয়
প্রশ্ন ৫২.
Cheating প্রমাণের জন্য নিচের কোনটি প্রমাণ করা আবশ্যক?
Deception
Provocation
Incitement
Conspiracy
প্রশ্ন ৫৩.
কোনটি চুরির উপাদান?
অসৎ উদ্দেশ্য
অবহেলো
বেপরোয়া ভাব
অবগতি
প্রশ্ন ৫৪.
দুই বা ততোধিক ব্যক্তি জনসমুখে মারামারি করে শান্তি বিঘ্নিত করলে তাকে ...... বলে।
rioting
affray
unlawful assembly
criminal intimidation
প্রশ্ন ৫৫.
ক, খ ও গ একটি রেস্তোরাঁয় বসে ঘ কে হত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঘ কে কীভাবে হত্যা করা হবে সে বিষয়ে একমত না হয়ে তারা রেস্তোরাঁ ত্যাগ করে। এখানে কী অপরাধ সংঘটিত হয়েছে?
কোন অপরাধ সংঘটিত হয় নি
অপরাধমূলক ষড়যন্ত্র
বেআইনি সমাবেশ
নরহত্যা প্রচেষ্টা
প্রশ্ন ৫৬.
The Penal Code, 1860 এর ৩০৪ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ হলো —
অপরাধমূলক নরহত্যা
অবহেলিতজনিত নরহত্যা
খুন
খুনের প্ররোচনা
প্রশ্ন ৫৭.
কোনটি গুরুতর আঘাত নয়?
কোন ব্যক্তির চুল ধরে টানা
কোন অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন
মাথা বা মুখের স্থায়ী বিকৃতি
হাড় বা দাঁত ভাঙ্গা
প্রশ্ন ৫৮.
The Penal Code, 1860 এর ৯৫ ধারায় কোন নীতিটি স্বীকৃত?
Audi alteram partem
The law takes no account of trifles
No cause of action arises from a bad act
Nemo iudex in sua causa
প্রশ্ন ৫৯.
The Penal Code, 1860 অনুসারে সাধারণভাবে age of consent কত?
৯ বছর
১২ বছর
১৬ বছর
১৮ বছর
প্রশ্ন ৬০.
ডাকাতির সাথে খুনের অপরাধে সর্বনিম্ন নিচের কোন শাস্তি দেওয়া যেতে পারে?
যাবজ্জীবন কারাদণ্ড
আমৃত্যু কারাদণ্ড
১০ বছর সশ্রম কারাদণ্ড
৫ বছর সশ্রম কারাদণ্ড
প্রশ্ন ৬১.
The Penal Code, 1860 এর ১১ ধারা অনুযায়ী 'ব্যক্তি' (Person) শব্দের পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হবে —
কোম্পানি বা সমিতি
ব্যক্তি সংস্থা (body of persons)
জীবিত মানুষ
উপরের সবগুলো
প্রশ্ন ৬২.
যেক্ষেত্রে অর্থদণ্ডের সর্বোচ্চ সীমা উল্লেখ থাকে না সেক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ হবে —
অসীম
অসীম কিন্তু মাত্রাতিরিক্ত নয়
অসীম ও মাত্রাতিরিক্ত
উপরের কোনটিই নয়
প্রশ্ন ৬৩.
যেসব অপরাধ করার চেষ্টার জন্য The Penal Code, 1860 এ কোন সুনির্দিষ্ট বিধান নেই, সেসব অপরাধের চেষ্টার জন্য কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কত?
মূল অপরাধের সমপরিমাণ
মূল অপরাধের অর্ধেক
তিন বছর
উপরের কোনটিই নয়
প্রশ্ন ৬৪.
যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা ...... হবে।
বিনাশ্রম
সশ্রম
বিনাশ্রম বা সশ্রম
বিনাশ্রম ও সশ্রম
প্রশ্ন ৬৫.
কোন ব্যক্তিকে তার আইনসম্মত অধিকার থাকা সত্ত্বেও কোন নির্দিষ্ট দিকে যেতে ইচ্ছাকৃতভাবে বাধা দিলে তাকে ...... বলে।
wrongful restraint
wrongful confinement
criminal force
assault
প্রশ্ন ৬৬.
কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির পরিচয় ধারণ করে প্রতারণা করলে অপরাধটিকে ...... বলে।
অসৎ প্রতারণা
ঠগবাজি
জালিয়াতি
ছদ্মবেশে প্রতারণা
প্রশ্ন ৬৭.
পাঁচজন ব্যক্তি কর্তৃক ব্যাংক ডাকাতির সময় ক্যাশিয়ার বাধা দিলে ডাকাতদের একজন তাকে গুলি করে হত্যা করে। এখানে খুনের দায় কার উপরে বর্তাবে?
শুধুমাত্র যে গুলি করেছে তার উপরে
শুধুমাত্র দলনেতার উপর
প্রত্যেকের উপর
কারো উপরেই নয়; কারণ মূল উদ্দেশ্য ছিল ডাকাতি, খুন নয়
প্রশ্ন ৬৮.
ক, খ এর জন্য জমি কেনার উদ্দেশ্যে টাকা গ্রহণ করে অসাধুভাবে নিজের কাজে ব্যবহার করে। এটি হবে —
Criminal breach of trust
Deception
Corruption
Theft
প্রশ্ন ৬৯.
The Penal Code, 1860 অনুসারে মানহানির সর্বোচ্চ শাস্তি কী?
দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড
দুই বছরের সশ্রম কারাদণ্ড
তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড
তিন বছরের সশ্রম কারাদণ্ড
প্রশ্ন ৭০.
ক তার স্ত্রী খ কে হত্যার অভিপ্রায়ে একটি ধারালো বর্শা নিক্ষেপ করে। বর্শাটি লক্ষ্যচ্যুত হয়ে তাদের নবজাতক শিশুকে আঘাত করে এবং এতে শিশুটির মৃত্যু হয়। ক কী ধরনের অপরাধ করেছে?
খুন
গুরুতর আঘাত
আঘাত
অপরাধমূলক নরহত্যা
প্রশ্ন ৭১.
মৃত্যুকালীন ঘোষণা (Dying Declaration) সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
এটি লিখিত বা মৌখিক হতে পারে
এটি যে কোন ব্যক্তির নিকট প্রদানযোগ্য
বিবৃতিদানকারী ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে
এটি শুধুমাত্র পুলিশ বা ম্যাজিস্ট্রেটের নিকট প্রদানযোগ্য
প্রশ্ন ৭২.
কথা বলতে অক্ষম সাক্ষীর লিখিত সাক্ষ্যকে কী ধরনের সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে?
মৌখিক সাক্ষ্য
দালিলিক সাক্ষ্য
ফরেনসিক সাক্ষ্য
উপরের কোনটিই নয়
প্রশ্ন ৭৩.
The Evidence Act, 1872 এর document এর সংজ্ঞায় নতুন কোনটি অন্তর্ভুক্ত হয়েছে?
রক্ত
ডিএনএ স্যাম্পল
আঙুলের ছাপ
ডিজিটাল রেকর্ড
প্রশ্ন ৭৪.
ক বিশেষজ্ঞ হিসেবে আদালতে মতামত প্রদান করেন। অন্য একজন বিশেষজ্ঞ খ একই বিষয়ে ভিন্ন মতামত প্রদান করেন। খ এর মতামত —
প্রাসঙ্গিক
অপ্রাসঙ্গিক
অপ্রয়োজনীয়
অগ্রহণযোগ্য
প্রশ্ন ৭৫.
একটি মামলায় সর্বোচ্চ কতজন সাক্ষী আনা যাবে?
২০ জন
২৫ জন
৩০ জন
সুনির্দিষ্ট কোন সংখ্যা নির্ধারিত নেই
প্রশ্ন ৭৬.
সাক্ষীকে কি অশালীন প্রশ্ন করা যাবে?
কখনোই করা যাবে না
কোনো কোনো ক্ষেত্রে করা যাবে
সবসময়ই করা যাবে
আদালতের অনুমতি সাপেক্ষে করা যাবে
প্রশ্ন ৭৭.
The Evidence Act, 1872 এর ৪১ ধারায় কোন ধরনের অনুমানের কথা বলা হয়েছে?
Conclusive proof
May presume
Shall presume
Presumption of fact
প্রশ্ন ৭৮.
ন্যূনতম কত বছর বয়সে একজন ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে?
১৮
১২
সুনির্দিষ্ট কোন বয়স নির্ধারিত নেই
প্রশ্ন ৭৯.
যথাযথ হেফাজতকারীর কাছ থেকে উত্থাপিত ৩০ বছরের পুরনো দলিল সম্পর্কে অনুমানের ক্ষেত্রে কোনটি সঠিক?
দলিলের বিষয়বস্তু চূড়ান্তভাবে প্রমাণিত
দলিলটি যথাযথভাবে সম্পাদিত
এই দলিল বিরুদ্ধপক্ষ কর্তৃক খণ্ডনযোগ্য নয়
উপরের কোনটিই নয়
প্রশ্ন ৮০.
The Evidence Act, 1872 এর ৩০ ধারা অনুযায়ী কখন আদালত একজন আসামীর দোষ-স্বীকারোক্তি অপর আসামীর বিরুদ্ধে বিবেচনায় নিতে পারে?
যখন তারা একই অপরাধে একই সাথে বিচারের সম্মুখীন
যখন তারা একই সময়ে ঘটনাস্থলে উপস্থিত
যখন তারা একে অপরের ঘনিষ্ঠ আত্মীয়
উপরের কোনটিই নয়
প্রশ্ন ৮১.
একজন আইনজীবী তাঁর মক্কেলের সাথে হওয়া পেশাগত যোগাযোগ প্রকাশ করতে পারবেন না – এ বিষয়টি কী নামে পরিচিত?
Estoppel
Privileged Communication
Res Gestae
Judicial Notice
প্রশ্ন ৮২.
সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার জন্য বিরুদ্ধ পক্ষ কোন পদ্ধতিটি ব্যবহার করতে পারে?
অন্য কোন ব্যক্তিকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে
সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য ঘুষ দেওয়া হয়েছে তা প্রমাণ করে
সাক্ষীর পূর্ববর্তী বিবৃতির সাথে অসঙ্গতি প্রমাণ করে
উপরের সবগুলো
প্রশ্ন ৮৩.
The Evidence Act, 1872 অনুসারে একজন ব্যক্তি কতদিন ধরে নিখোঁজ থাকলে তাকে আইনের দৃষ্টিতে মৃত বলে গণ্য করা হবে?
১০ বছর
৭ বছর
৩০ বছর
১২ বছর
প্রশ্ন ৮৪.
The Evidence Act, 1872 এর ৮ ধারা অনুসারে কোনটি প্রাসঙ্গিক?
উদ্দেশ্য
প্রস্তুতিমূলক কাজ
পূর্ববর্তী আচরণ
উপরের সবগুলো
প্রশ্ন ৮৫.
ক ঢাকায় একটি খুনের অভিযোগে অভিযুক্ত। কোন ঘটনাটি প্রাসঙ্গিক নয়?
ঘটনার দিন ক চট্টগ্রামে ছিল
ঘটনার দিন ক খুলনায় খ এর সাথে সাক্ষাৎ করেছিল
ঘটনার দিন ক রাজশাহীতে ছিল
ক খারাপ চরিত্রের ব্যক্তি
প্রশ্ন ৮৬.
দেওয়ানি মোকদ্দমার ডিক্রি জারির মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ —
৪ বছর
৯ বছর
১২ বছর, তবে প্রথম জারির মোকদ্দমাটি দায়ের করতে হবে ডিক্রি জারির ৩ বছরের মধ্যে
১২ বছর, তবে প্রথম জারির মোকদ্দমাটি দায়ের করতে হবে ডিক্রি জারির ৬ বছরের মধ্যে
প্রশ্ন ৮৭.
কোন ক্ষেত্রে তামাদির মেয়াদ সর্বনিম্ন?
চুক্তি সম্পাদনের মোকদ্দমা
জারি মোকদ্দমা
স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা
যেসব মোকদ্দমার ক্ষেত্রে The Limitation Act, 1908 এর প্রথম তফসিলে কোন মেয়াদ বর্ণিত নেই
প্রশ্ন ৮৮.
১৫ বছর বয়সী ব্যক্তির সম্পত্তি বেআইনিভাবে দখল করা হয়। সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর মামলা দায়ের করতে চাইলে তামাদি গণনা শুরু হবে —
বেআইনি দখলের দিন থেকে
অভিভাবক বিষয়টি জ্ঞাত হওয়ার দিন থেকে
প্রাপ্তবয়স্ক হওয়ার দিন থেকে
সম্পত্তি বিক্রয়ের দিন থেকে
প্রশ্ন ৮৯.
একটি আপীল দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনায় বাদ যাবে —
আপীলের মেমো প্রস্তুতের জন্য ব্যয়িত সময়
রায় ও ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময়
আইনজীবী নিয়োগের জন্য ব্যয়িত সময়
প্রতিপক্ষের প্রতি সমন জারির জন্য ব্যয়িত সময়
প্রশ্ন ৯০.
কোন মোকদ্দমা দায়েরের জন্য কোন সুনির্দিষ্ট সময়সীমা নেই?
স্বত্ব ঘোষণার মোকদ্দমা
চুক্তি প্রবলের মোকদ্দমা
বণ্টনের মোকদ্দমা
দলিল বাতিলের মোকদ্দমা
প্রশ্ন ৯১.
সরকারের বিরুদ্ধে দখলজনিত স্বত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে কত বছরের নিরবচ্ছিন্ন দখল প্রমাণ করতে হয়?
১২
১৫
২০
৬০
প্রশ্ন ৯২.
The Limitation Act, 1908 এর ৫ ধারায় বিলম্ব মার্জনার জন্য আবেদন মঞ্জুর করা আদালতের জন্য —
নির্দেশনামূলক
বাধ্যতামূলক
বিবেচনামূলক
উপরের কোনটিই নয়
প্রশ্ন ৯৩.
The Limitation Act, 1908 এর সার্বিক দর্শনের সঙ্গে কোন বক্তব্যটি সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ?
আদালত সব পুরনো দাবি গ্রহণ করবে
সম্পত্তির দাবি কখনো সময়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় না
তামাদির দাবি পরিত্যাগ (waive) করা যায়
নিজ অধিকার রক্ষায় অযৌক্তিক নিষ্ক্রিয়তাকে নিরুৎসাহিত করা
প্রশ্ন ৯৪.
The Limitation Act, 1908 এর প্রথম তফসিলে তামাদির মেয়াদ উল্লেখ না থাকলে, cause of action উদ্ভব হওয়ার সময় থেকে ...... বছরের মধ্যে মামলা করতে হয়।
১২
প্রশ্ন ৯৫.
খালাসের রায়ের বিরুদ্ধে নালিশকারী কর্তৃক আপীল দায়েরের তামাদির মেয়াদ কত দিন?
৩০
৬০
৯০
১৮০
প্রশ্ন ৯৬.
অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির ন্যূনতম বয়স —
১৮ বছর
২১ বছর
২৫ বছর
৩০ বছর
প্রশ্ন ৯৭.
আইনজীবীদের পেশাগত অসদাচরণ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির ফোরাম কোনটি?
বার কাউন্সিল ডিসিপ্লিনারি কমিটি
বার কাউন্সিল ট্রাইব্যুনাল
অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল
এনরোলমেন্ট কমিটি
প্রশ্ন ৯৮.
বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপীলের ফোরাম কোনটি?
বার কাউন্সিল আপীলেট ট্রাইব্যুনাল
হাইকোর্ট বিভাগ
বার কাউন্সিলের চেয়ারম্যান
বার কাউন্সিলের সচিব
প্রশ্ন ৯৯.
নৈতিক স্খলনজনিত কারণে সরকারি চাকরি থেকে চাকুরিচ্যুতির পর ...... অতিবাহিত না হলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়া যায় না।
২ বছর
৩ বছর
৫ বছর
৭ বছর
প্রশ্ন ১০০.
কোন আইনের অধীনে বাংলাদেশ বার কাউন্সিল গঠিত?
The Companies Act, 1994
The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972
The Bangladesh Laws (Revision and Declaration) Act, 1973
The Laws Continuance Enforcement Order, 1971